ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি জর্জ ৩ তিন দিনের রিমান্ডে

ঢাকা অফিস ॥ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর  মোহাম্মদপুরে অটো রিকশাচালক মো. রনি হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য  ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড দেন।   এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন রনি। তাকে উদ্ধার করে  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার মা  মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি জর্জ ৩ তিন দিনের রিমান্ডে

আপডেট সময় ১১:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪