রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ (দৌলতপুর, কুষ্টিয়া-৭৫) আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
নিজস্ব সংবাদ : 










