ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কমছে হজের খরচ, এ বছর সরকারি অর্থে হজ নয়

ঢাকা অফিস ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। এই মাসের শেষেই হজ প্যাকেজ ঘোষণা হবে। তখন সবাই দেখতে পাবে আমরা কতটা কমিয়েছি। এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হজ নিয়ে সৌদির সঙ্গে মিলিয়ে আমাদের ব্যবস্থাপনা করতে হয়। এজন্য ৩০ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন সেটাও আমাদের নজরে আনা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে একটা আন্দোলন হচ্ছে, যে দাবি উঠেছে সেটাও বিবেচিত হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগে যে সাংবিধানিক সংকট সেটাও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কিছু রাজনৈতিক দলের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা বলছেন, সাংবিধানিক সংকট হবে না। উপদেষ্টা রিজওয়ানা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। দাবিটি যেহেতু গণদাবি সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কমছে হজের খরচ, এ বছর সরকারি অর্থে হজ নয়

আপডেট সময় ১২:৪৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪