২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের রেওয়াজ রয়েছে। রেওয়াজ অনুযায়ী, ফলাফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানেরা। এ সময় প্রধানমন্ত্রী ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানান।
ডিপি ডেস্ক 










