ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা

আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে- এ কথা জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এ আইনের অধীনেই গুম সম্পর্কিত একটি স্থায়ী কমিশন গঠিত হবে।

সোমবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন সময়ে যারা গুমের স্বীকার হয়েছেন তাদেরকে মিসিং সার্টিফিকেট দেয়ার বিষয়টি আইনে যুক্ত করা যায় কিনা চিন্তাভাবনা করছে সরকার বলেও জানান আসিফ নজরুল।

এসময় সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার বিষয়ে উপদেষ্টা বলেন, সরকারি যে চাকরি আইন রয়েছে সেটার বিষয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানসহ আমাদের একাধিক উপদেষ্টা বলেছেন, এখানে অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। আমি বিদেশে ছিলাম আইনটি প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। পরবর্তী সময়ে যখন আমি আইনটি দেখেছি, দেখার পর আমার কাছে মনে হয়েছে এটা অবশ্যই পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫