ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

উন্নয়নের প্রধান হাতিয়ার দক্ষ জনশক্তি : ডেপুটি স্পিকার

উন্নয়নের প্রধান হাতিয়ারই হচ্ছে দক্ষ জনশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাটে ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি) এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন হচ্ছে আমাকে একটি দক্ষ জাতি দিন, আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলব। তাই উন্নয়নের প্রধান হাতিয়ারই হচ্ছে দক্ষ জনশক্তি। দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে লতিফ মাস্টার ফাউন্ডেশন নামে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।

সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার আরো বলেন, বর্তমান বিশ্বের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণদের প্রযুক্তিনির্ভরশিক্ষা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। বেসরকারি পর্যায়ে এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে সেই উদ্যোগ আরও বেগবান হবে এবং দেশের তরুণরা দেশ-বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবে। আর সেই দক্ষতা অর্জনের সারথি হিসেবে কাজ করছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, দক্ষতা অর্জনই আজকের সময়ের সবচেয়ে বড় বিনিয়োগ। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার প্রসার অপরিহার্য। স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির মতো প্রতিষ্ঠান বাগেরহাটের যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি এ ধরনের মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলেরসহযোগিতা কামনা করেন।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম জগলু বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির অন্যতম প্রধান লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরাউপস্থিত ছিলেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

উন্নয়নের প্রধান হাতিয়ার দক্ষ জনশক্তি : ডেপুটি স্পিকার

আপডেট সময় ০১:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬