ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রার সড়ক, রেল ও নৌ ‌দুর্ঘটনায় নিহত ৪২৭

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিন (৩১ মে থেকে ঈদ শেষ কর্মস্থলে ফেরা ১৪ জুন পর্যন্ত) ৪১৫ টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১৯৪ জন।

সোমবার (১৬ জুন) ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনটির তথ্যমতে, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৪১৫ টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৯৪ জন আহত হোন। যার বেশির ভাগই হয়েছে মোটর সাইকেল দুর্ঘটনায়।

সংগঠন জানায়, গত ঈদুল আজহার তুলনায় সড়কে দুর্ঘটনা ২২ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে, যাতে প্রাণহানি ১৬ দশমিক ০৭ আর আহতের সংখ্যা বেড়েছে ৫৫ দশমিক ১১ শতাংশ। এ সময় ঈদের আগে ছুটি কম, অটোরিকশার অবাধে চলাচল, অদক্ষ চালকসহ দুর্ঘটনার ৯টি কারণ তুলে ধরেন তারা। এছাড়া ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ ও ঈদের আগেই চারদিন ছুটিসহ ১২টি দাবি তুলে ধরেন তারা।

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রার সড়ক, রেল ও নৌ ‌দুর্ঘটনায় নিহত ৪২৭

আপডেট সময় ০৪:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫