ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতির বিষয়ে আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রবিবার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

জনপ্রিয় সংবাদ

আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

আপডেট সময় ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫