কুষ্টিয়া শহরঘেঁষা গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ রোববার সকাল ১০টায় গড়াই নদীর মাঝখানে এ মানববন্ধন করেন তারা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। তিনি বলেন
দীর্ঘদিন ধরেই গড়াই নদীর ওপর একটি সেতুর দাবী ছিলো এঅঞ্চলের মানুষের। এটি নির্মাণ হলে কয়া,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ, সাদিপুর ও নন্দলালপুরসহ ৪টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জীবন মানের ব্যাপক উন্নয়ন ঘটবে। অবশ্য এখানে সেতু নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শেষ হয়েছে বলেও দাবী করেন তিনি।
এদিকে এলাকাবাসী এই সেতুর নাম বুয়েটে নিহত শহীদ আবরার ফাহাদের নামে বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন।
টপ নিউজ :
আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৩:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- 67
জনপ্রিয় সংবাদ











