ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লাকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার (৬ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হলো।

এর আগে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন তিনি। এরপর তাকে গত আগস্টে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তাকে আইন মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছিলো।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

আপডেট সময় ০২:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫