ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অমানবিকভাবে পুশইন করছে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে অবস্থান রত বাংলাদেশি নাগরিকদের আমরা অবশ্যই নেব। এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে। কিন্তু অমানবিক ভাবে তারা পুশইন করছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে যে বাংলাদেশি নাগরিক আছে তাদেরকে আমরা অবশ্যই নেব এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা সেটি ফলো না করে জঙ্গলে, রাস্তায় ঠেলে দিচ্ছে, যা অমানবিক।

তিনি আরও বলেন, পুশইন বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানানো হয়েছে। আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও কথা বলেছেন তার সাথে।

এসময় ভারতসহ বাইরের দেশ থেকে আগতদের মাধ্যমে কোভিড মহামারি ঠেকাতে বিমান বন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন এ উপদেষ্টা।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাঁধা নেই, তিনি বাংলাদেশের মানুষ যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন। দেশে ফেরার যখন সময় মনে করবেন তখন দেশে ফিরবেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে খণ্ডিত নয় পূর্ণাঙ্গ তথ্য দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, খণ্ডিত রিপোর্ট আমাদের পাশের দেশ তাদের স্বার্থে ব্যবহার করে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

অমানবিকভাবে পুশইন করছে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫