ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপল তুরস্ক, নিহত ১

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ তুরস্কে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মারমারিস এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, ভূমিকম্পের সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুগলা প্রদেশের লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করার সময় প্রায় ৭০ জন আহত হয়েছে। এছাড়া প্যানিক অ্যাটাকে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

তবে এই ভূমিকম্প থেকে কোনো স্থাপনা বা ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাত ২টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মারমারিস শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের সময় প্যানিক অ্যাটাকের কারণে আফরানুর গুনলু নামে এক কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সব ধরনের চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে কাঁপল তুরস্ক, নিহত ১

আপডেট সময় ০৩:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫