ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
ইসরায়েলে ইরানের পাল্টা হামলা

ভয়ে রাতে পাঁচবার জায়গা বদল করেছেন মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাঁচবার নিরাপদ জায়গায় সরেছেন।

ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বারবার জায়গা বদল করেছেন তিনি । সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে। খবর সিএনএনের।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলে অবস্থানরত হাকাবি এসব কথা বলেছেন।

এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘ইসরায়েলে এক কঠিন রাত কাটল।’

প্রতি শনিবার ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটিকে শাব্বাত নামে ডাকা হয়ে থাকে। হাকাবি বলেন, ‘শাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না।’

ইরানে ইসরায়েলের হামলার দুদিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন, তাদের সরিয়ে নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা

ভয়ে রাতে পাঁচবার জায়গা বদল করেছেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় ০৬:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫