ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বোমায় রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। এসময় তার এক সহকারীও প্রাণ হারান।

১৭ ডিসেম্বর, মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে নিহত হয়েছেন এ রুশ জেনারেল। রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ভবনের ভাঙা প্রবেশপথে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বরফের ওপর রক্তমাখা দুটি দেহ পড়ে রয়েছে।

রয়টার্সের ভিডিও ফুটেজে ঘটনাস্থলে পুলিশের কড়া নিরাপত্তার চিত্র দেখা গেছে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

তবে, রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর এই প্রধানের ওপর পরিকল্পিত এ হামলার পেছনে কে বা কারা দায়ী তা এখনও জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বোমায় রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

আপডেট সময় ০৪:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪