বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এ ব্যবস্থায় একটি বুকিংয়ের মাধ্যমেই ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার ব্যবস্থা সম্পন্ন করা যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্রাভেল প্যাকেজ কেনা সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ই-ভিসা ইস্যু করা হবে। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং সম্পন্ন করার পর আবেদনকারীরা ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিপত্র পেয়ে যাবেন।
গালফ নিউজ বলছে, এ পর্যন্ত রিজার্ভাল এবং আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সিকে এই সেবা দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির নতুন ভিসা প্যাকেজ কর্মসূচির আওতায় ইস্যু করা ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। এই ভিসায় একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) সুযোগ থাকবে এবং ভ্রমণকারীরা ন্যূনতম ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।
এই ভিসা পেতে ট্রাভেল প্যাকেজে অবশ্যই নিশ্চিত ফিরতি বিমান টিকিট, সৌদি পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত ন্যূনতম চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এর সাথে প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২.২১ সৌদি রিয়াল।
আন্তর্জাতিক ডেস্ক 