ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

পূর্ব তিমুরের সঙ্গে সমঝোতা স্মারক সই

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠায় বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ২টি সমঝোতা স্মারক সই হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় হোর্তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। হোর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের প্রতিনিধি ঢাকায় এসেছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

পূর্ব তিমুরের সঙ্গে সমঝোতা স্মারক সই

আপডেট সময় ০৪:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪