ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

ইসরায়েলের তেল আবিব শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণ ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ই-মেইল বিবৃতিতে জানায়, আমরা বৃহস্পতিবার রাতেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি।

এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেন, তিনি কিছুক্ষণ আগে নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেলভাগের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, সেলভাগের বাসভবনের আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি একটি গুরুতর অপরাধ।

নরওয়ের পত্রিকা ভিজি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে তেল আবিবে অবস্থিত নরওয়ের দূতাবাস সোমবার বন্ধ রাখা হয়েছিল। সূত্র : আল-জাজিরা ও রয়টার্স

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

আপডেট সময় ০৩:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫