ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

ইরানি কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’–এর কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর আল–জাজিরার

শনিবার সকালে চালানো হামলায় কোম শহরে একটি আবাসিক ভবনে ইজাদি নিহত হয়েছেন বলে জানান কাৎজ।

কমান্ডার ইজাদিকে হত্যার কথা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ব্যক্তি ৭ অক্টোবরের ‘হত্যাযজ্ঞের আগে হামাসকে অর্থ ও অস্ত্রের’ জোগান দিয়েছিলেন।

ইসরায়েল কাৎজ আরও বলেন, ‘ইজাদিকে হত্যা ইসরায়েলের গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য বড় অর্জন। হত্যার শিকার ও জিম্মি হওয়া ব্যক্তিদের জন্য এটি সুবিচার। ইসরায়েলের লম্বা হাত তার সব শত্রুর কাছে পৌঁছাবে।’

এর আগে আল–জাজিরা জানায়, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণের কোম শহরের আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ১৬ বছর বয়সের এক কিশোর নিহত হয়েছে। তবে প্রাথমিকভাবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, এই দুজন একই হামলায়, নাকি পৃথক হামলায় নিহত হয়েছেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৩:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫