ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ভোট গণনা চলছে, এগিয়ে যে প্রার্থী

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 58

ইরানের অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এগিয়ে আছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার (২৯ জুন) সকালে এমন তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

সাইদ জালিলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেয়ির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নির্বাচনে জালিলি এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের মধ্যেই মূল লড়াই হচ্ছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখের বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ৫৯ লাখ ভোট। আর জালিলি পেয়েছেন ৫৫ লাখ ভোট। এছাড়া পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পেয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ভোট। আরেক কট্টরপন্থী মোস্তফা পুরমোহাম্মদি পেয়েছেন এক লাখ ১১ হাজার ৯০০ভোট।

জনপ্রিয় সংবাদ

ইরানে ভোট গণনা চলছে, এগিয়ে যে প্রার্থী

আপডেট সময় ১২:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪