ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ইরানে ক্ষমতার পরিবর্তন চান না ট্রাম্প

ইরানে ক্ষমতার পরিবর্তন দেখতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন,”আমি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত দেখতে চাই। শাসনব্যবস্থার পরিবর্তনের জন্য বিশৃঙ্খলা লাগে এবং আদর্শগতভাবে আমরা এত বিশৃঙ্খলা দেখতে চাই না।“

ট্রাম্প আরও বলেছেন, ভ্লাদিমির পুতিন ইরান সংঘাতে সাহায্যের প্রস্তাব দেওয়ার জন্য ফোন করেছিলেন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, “না, ইরানের ক্ষেত্রে আমার সাহায্যের প্রয়োজন নেই, আপনার ক্ষেত্রে আমার সাহায্যের প্রয়োজন।”

তিনি নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে দেশটির পক্ষ থেকে হামলা চালানো উচিত নয়।

ট্রাম্প লিখেছেন, ইসরায়েল। বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই!

গত ১৩ জুন প্রথমে ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয়। সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল।

এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সবশেষ সোমবার কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি বলে ঘোষণা দেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ইরানে ক্ষমতার পরিবর্তন চান না ট্রাম্প

আপডেট সময় ০১:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫