ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের দূষিত শহরের ১৮তম ঢাকা

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা।

বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৯৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য মাঝারি হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এছাড়া ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের লিয়ন, ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং চতুর্থ অবস্থানে থাকা কুয়েত সিটি কুয়েতের স্কোর ১৫৩। এছাড়াও পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, স্কোর ১৫২।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বের দূষিত শহরের ১৮তম ঢাকা

আপডেট সময় ১২:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫