ঢাকা অফিস ॥ আওয়ামী লীগ- জাপাসহ ১১ রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য করা রিট চালাবেন না সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট দুটি না চালানোর কথা জানান রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। এছাড়াও দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে করা রিটটিও না চালানোর কথা জানানো হয়েছে। এরপর আদালত রিট আবেদন দুটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন। উল্লেখ্য, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলকে কার্যক্রম চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন। রিট আবেদনে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
টপ নিউজ :
আওয়ামী লীগসহ ১১ দলের কার্যক্রম নিষিদ্ধের রিট চালাবেন না সারজিস-হাসনাত
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০২:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- 26
জনপ্রিয় সংবাদ











