ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আটক ৩১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ও সোমবার (২৭ অক্টোবর ও ২৮ অক্টোবর) দুই দিনে ৩১ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৯ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ শিশু রয়েছে। আটককৃতরা ঢাকা, বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে নারী-পুরুষসহ ৩১ জনকে আটক করা হয়। উল্লেখ্য, চলতি অক্টোবরে এ পর্যন্ত মোট ২৫৫ জনকে আটক করে বিজিবি।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আটক ৩১

আপডেট সময় ০৩:১৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪