কুমারখালী প্রতিবেদক ॥ ফ্রিজে পচা-বাসি খাবার রাখা এবং খাদ্যে রং মিশানো মসলা ব্যবহার করার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে এক অভিজাত রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ অভিযান চালানো হয়। তখন ক্রয়মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে চাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকেও পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক রাজু আহম্মেদকে ২৫ হাজার টাকা, আলিম ট্রেডার্সের মালিক মো. আব্দুল আলিমকে পাঁচ হাজার টাকা ও ভাই ভাই খাদ্য ভা ারের মালিক মো. হাসানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন ম ল। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন, কুষ্টিয়া টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
টপ নিউজ :
কুমারখালীতে রেস্তোরাঁর ফ্রিজে পচা-বাসি খাবার রাখায় জরিমানা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৫৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- 42
জনপ্রিয় সংবাদ















