ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

পালানো ঠেকাতে সীমান্ত ও বিমানবন্দরে নজরদারি চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস ॥ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণহত্যায় জড়িত ব্যক্তিদের মধ্যে অনেককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণহত্যায় জড়িত ব্যক্তিদের মধ্যে অনেককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। এ গণহত্যায় জড়িত কেউ যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তে ও বিমানবন্দরগুলোয় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত ব্যক্তিদের নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে গতকাল রাতে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিবৃতিতে উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তী  সরকার বদ্ধপরিকর।’

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

পালানো ঠেকাতে সীমান্ত ও বিমানবন্দরে নজরদারি চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:২৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪