ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নিষিদ্ধ, ইবিতে আনন্দ মিছিল

ইবি প্রতিবেদক ॥ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে জড়ো হয়। এসময় সকলে মিষ্টি বিতরণ করে উল্লাস করতে দেখা যায়। মিছিলে শিক্ষার্থীদের— এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো; মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই; এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকা  করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে হামলা করেছে। সারাদেশে তারা অসংখ্য মানুষের ওপর নির্যাতন ও নিপিড়ন চালিয়েছে। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। এর আগে, বুধবার (২৩ অক্টোবর) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নিষিদ্ধ, ইবিতে আনন্দ মিছিল

আপডেট সময় ১২:৪২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪