ঢাকা অফিস ॥ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৭ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৩ হাজার ১৯৬ জন। বুধবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৬৬ জন, বাকি ১ হাজার ৯৬৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
টপ নিউজ :
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:১৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- 37
জনপ্রিয় সংবাদ











