নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় যুব অধিকার পরিষদের উদ্যোগে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরস্থ পাঁচ রাস্তা মোড় এলাকায় জেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক মো. জিলহজ খানের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী পথসভা করা হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. মুক্তারুজ্জামান বেলু, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক রঞ্জু হোসেন ও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) রাজীজুল ইসলাম প্রমুখ।
টপ নিউজ :
ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- 26
জনপ্রিয় সংবাদ















