ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

শৃঙ্খলা ভঙ্গে ২৫২ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস ॥ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল  (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক পরিচয় নয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়মিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সারদায় একসঙ্গে ২৫২ জন এসআইকে অব্যাহতির বিষয়টি কী কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি শৃঙ্খলা ভঙ্গের কারণে। তবে শৃঙ্খলার মধ্যে কী কী বিষয় সেটি আমার জানা নেই। সারদা অ্যাকাডেমি বলতে পারবে। তারাই মূলত সিদ্ধান্তটা নিয়েছে। এখানে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো বিষয় নেই। উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন বা কর্মসূচির বিষয়গুলো রাস্তা আটকিয়ে না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার পরামর্শ এসেছে। পাশাপাশি দাবি-দাওয়াগুলো লিখিত আকারে সরকারের কাছে দেওয়া এবং সরকারের একটি সুনির্দিষ্ট কমিটি করে দেওয়া, যারা এগুলো রিসিভ করবে এবং ব্যবস্থা নেবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

শৃঙ্খলা ভঙ্গে ২৫২ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪