ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

বিনোদন প্রতিবেদক ॥ তাসনিয়া ফারিণের গানের প্রতিভার কথাটি অনেকেই হয়তো জানতো না। প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়ে চমকে দেন ফারিণ। তবে তিনি কিন্তু পেশাদার সংগীতশিল্পী না। তবুও তাহসানের সঙ্গে গান গেয়ে দর্শকের মন জয় করে নেন। এরপর সেই গানটি ইউটিউবের ট্রেন্ডিংয়ে চলে আসে। এবার তাকে একটি ইংলিশ গান ‘জেলাসি’ গাইতে দেখা গেছে তার সামাজিক মাধ্যমে। তবে ততটা আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। সম্প্রতি ফেসবুকে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি ফারিণ গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে খোলা চুলে আলো আধারিতে গানটি গাইছেন অভিনেত্রী। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হেতে আবার বিদেশ বেশি যায় তো মনে হয় বিদেশি ডোজ পড়ছে, তাই আজ কাল বাংলা গান ছেড়ে বিদেশি গান গায়, নিজেকে বড় গায়ক মনে করে।’ অন্য একজন লিখেছেন, আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না। দয়া করে বাংলাতে গান গাইবেন। তাসনিয়া ফারিণ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ধারাবাহিক ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করেন। ফারিণ কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেন। তাছাড়া তিনি অসংখ্য নাটকের জন্য দর্শকের কাছে সমাদৃত হয়েছেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

আপডেট সময় ০১:১৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪