ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির দুই বিভাগে নতুন সভাপতি

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন। ফার্মেসী বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান। অন্যদিকে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান। এ বিষয়ে পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে,  ইসলামী বিশ্ববিদ্যালয় ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক আগামী তিন বছরের জন্য উক্ত বিভাগ দুইটির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তাঁরা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

জনপ্রিয় সংবাদ

ইবির দুই বিভাগে নতুন সভাপতি

আপডেট সময় ০১:০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪