ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুষ্টিয়ায় মসজিদ মিশনের ইমাম ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • 85

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ইমাম ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬অক্টোবর) বেলা পৌনে ৫টার সময় কুষ্টিয়া হাজী শরীয়তুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে এই ইমাম ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শাখা মসজিদ মিশনের সভাপতি মাওলানা শামসুদ্দিন আহমাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কুষ্টিয়া জেলা শাখা মসজিদ মিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক তোহুর আহমদ হিলালী। বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক গবেষক ইসলামী ব্যক্তিত্ব জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, বিশিষ্ট লেখক গবেষক ইসলামী ব্যক্তিত্ব হাফেজ রফিক উদ্দিন, কুষ্টিয়া উলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলী প্রমুখ। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন পদ্মা শিল্পী গোষ্ঠি। সমাবেশে সভাপতি হাফেজ মাওলানা রফিক উদ্দিন আহমাদ, সম্পাদক ড. মাওলানা নূরুল আমিন জসিম  এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ আনিসুর রহমানসহ ১৯সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা শাখা বাংলাদেশ মসজিদ মিশনের কমিটি ঘোষনা করা হয়।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়ায় মসজিদ মিশনের ইমাম ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪