মিছিল, মিটিং, গণসংযোগ ও সভা সমাবেশের মধ্যদিয়ে কুষ্টিয়ার হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে এবারও ১৪ দলের প্রার্থী হিসেবে জাসদ সভাপতি ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় ভেড়ামারা বাসস্টান্ডে নির্বাচনী সভা করেছেন হাসানুল হক ইনু। সেখানে বিগত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে ও নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। তবে এই প্রচারণায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা অংশ না নিলেও ইনু বলেন তারা তার সাথে আছেন।
পরে সেখানে গণসংযোগ ও মিছিল করেন নেতাকর্মীরা। রাতে জুনিয়াদহ বাজারে আরেকটি নির্বাচনী সভা করেন হাসানুল হক ইনু।
এই আসনে চারজন স্বতন্ত্র সহ মোট ৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন।
টপ নিউজ :
কুষ্টিয়া ২ আসনে ১৪ দলের প্রার্থী হাসানুল হক ইনু
প্রচারণায় অংশ না নিলেও আওয়ামী লীগ নেতা-কর্মীরা তার সাথে আছেন: ইনু
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৯:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- 95
জনপ্রিয় সংবাদ











