ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার বিকেলে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামের নীচে পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নৌ পুলিশ বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় পরনে লুঙি ও গায়ে গেঞ্জি পরা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এ সময়  দৌলতপুর থানার এস আই জামালসহ সঙ্গীয় পুলিশ উপস্থিত ছিলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া লাশে পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৪৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪