ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৮

ঢাকা অফিস ॥ কুয়াকাটায় বেড়িয়ে পিরোজপুরে যাওয়ার পথে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুই পরিবারের আট জনের প্রাণ গেছে। বুধবার রাত ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার নূরানী গেট এলাকায় পিরোজপুর-নাজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান। তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের ভেতর থেকে আটটি মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেনÑ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব পরিবার নিয়ে ঢাকা থেকে কুয়াকাটায় গিয়েছিলেন বেড়াতে। রাতে ওই প্রাইভেটকারে তারা পিরোজপুরের হোগলাবুনিয়ায় শাওনের বাড়িতে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে নূরানী গেট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে তাদের গাড়ি রাস্তার পাশের খালে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আটজনকেই মৃত ঘোষণা করেন। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই আটজনের সবার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, নিহতদের মধ্যে মোতালেবের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তাদের পরিচয় জানতে পারেন তারা। মোতালেব সেনাবাহিনীতে সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৮

আপডেট সময় ১০:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪