ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • 72

ঢাকা অফিস ॥ বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের আট দফার বিষয়ে যথেষ্ট সহানুভূতি আছে বিএনপির। তবে বিশেষ একটি রাজনৈতিক দল হিন্দুদের ওপর অত্যাচার ও দখলদারত্বের সঙ্গে জড়িত ছিল। বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার ম প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। বিএনপি মহাসচিব বলেন, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব তরুণ দে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল

আপডেট সময় ১২:৪৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪