ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় পূজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি’র  ব্রিফিং

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং দিয়েছেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার  মো. মিজানুর রহমান। তিনি বলেন, যেকোনো অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে হবে। অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনার সূত্রপাত ঘটার সাথে সাথেই সংশ্লিষ্ট সকলকে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভয়ের কোন কারণ নেই। শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলেই পূজামন্ডপ পরিদর্শন করবেন। তিনি আরো বলেন, অপশক্তিকে আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। তাই এবারের শারদীয় দুর্গোৎসবে ভেড়ামারা উপজেলার ৮টি পূজা মন্ডপে ৫২জন আনসার-ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণার্থীসহ মন্ডপে আগত সর্বসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। কারও কোনো সমস্যা হলে আমাকে অথবা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে জানাতে হবে। ব্রিফিং কার্যক্রমে দূর্গাপূজা মন্ডপসমূহে দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ভেড়ামারা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার (ইউএভিডিও)। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা চত্বরে আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার এসআই আবুল বাশার, ভেড়ামারা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার (ইউএভিডিও)। উপজেলা প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা প্রশিক্ষিকা আইরনি রহমান। উপজেলা প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। ভেড়ামারা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার বলেন, যোগ্যতা দেখে সুষ্ঠু সুন্দরভাবে আমরা আনসার সদস্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছি। যাতে করে সনাতন ধর্মালম্বী মানুষ শারদীয় দূর্গাপূজা উৎসব মূখর পরিবেশে পালন করতে পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পূজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি’র  ব্রিফিং

আপডেট সময় ১২:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪