ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

‘মিস বাংলাদেশ’ খেতাব জিতলেন ইচ্ছা

বিনোদন প্রতিবেদক ॥ ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট-২০২৪’ এর শিরোপা জিতেছেন বরিশালের মেয়ে ফেরদৌসী তানভীর ইচ্ছা। ফিলিপিন্সে অনুষ্ঠেয় ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতায় বিজয়ের মুকুট জয় করেন ইচ্ছা। প্রতিযোগিতায় ১ম রানারআপ হয়েছেন কাজী তারানা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মাহবুবা রহমান লাবণ্য। আগামী ৯ নভেম্বর ফিলিপিন্সে অনুষ্ঠেয় ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস বাংলাদেশ’ খেতাবজয়ী ফেরদৌসী তানভীর ইচ্ছা। এছাড়া ১ম রানারআপ কাজী তারানা ক্যাম্বোডিয়ায় ‘মিস গ্লোবাল’ এবং ২য় রানারআপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রে ‘রয়েল ইন্টারন্যাশনাল মিস’ আয়োজনে অংশ নেবেন। প্রতিভা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের এই মহোৎসবে শুধু তিনজন নয়; মোট ১০ জন প্রতিযোগীকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়েছে, যারা বিশ্বের ছয়টি মহাদেশের ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এই আয়োজনের শীর্ষ ১০-এর বাকি ৭ জন থাইল্যান্ডের ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’, ভারতের ‘মিস এশিয়া’, ‘মিস এশিয়া গ্লোবাল’, ‘মিস গ্ল্যাম ওয়ার্ল্ড’, ফিলিপিন্সের ‘মিস ইন্টারগ্লোবাল’, দক্ষিণ আফ্রিকার ‘মিস কালচার গ্লোবাল’ এবং কসোভো ও আলবেনিয়ায় ‘মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

‘মিস বাংলাদেশ’ খেতাব জিতলেন ইচ্ছা

আপডেট সময় ১২:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪