ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

শুটিংয়ের ভৌতিক বর্ণনা দিলেন তাসনিয়া ফারিণ

বিনোদন প্রতিবেদক ॥ ২০০৭ সালে এক পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার ঘটনা দেশব্যাপী আলোড়ন তুলেছিল। সে বছরের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে আত্মহুতি দিয়েছিলেন তারা। কয়েক বছর আগে ‘আদম পরিবারের’ এ ঘটনা পর্দায় আনার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ভিকি জাহেদ। এরইমধ্যে কাজটি সম্পন্ন করেছেন। ঘটনাটি নিয়ে ‘চক্র’ নামের একটি সিরিজ বানিয়েছেন তিনি। এ সিরিজে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তাসনিয়া ফারিণ। ফারিণ বলেন, এ কাজটি করার সময় বেশকিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগেÑ কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের। তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলবÑ এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়। এরপর বলেন, শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না। সবশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি হতাশ হবেন না। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আই-স্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

শুটিংয়ের ভৌতিক বর্ণনা দিলেন তাসনিয়া ফারিণ

আপডেট সময় ০১:২২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪