নিজ সংবাদ ॥ একটি পরিবারের ৭ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত পুর্বক দুবৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে মানববন্ধন শেষে তারা আইনগত পদক্ষেপ গ্রহণে সহায়তার জন্য ডিসির নিকট একটি মামলার কপি এবং জহির মাষ্টারের নামে একটি লিখত অভিযোগ প্রদান করেন। মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া শহরের ১১ নং ওয়ার্ড মিলপাড়ার ভূমিদস্যু হিসেবে পরিচিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক জহিরুল ইসলাম জহির এর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশি আবেদ আলীর পরিবারের ওপর তারা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আবেদ আলী, তার স্ত্রী মেয়েসহ ৭ জন মারাত্বক ভাবে আহত হয়। অস্ত্রের কোপে ৬০ বছরের বৃদ্ধ আবেদ ও তার স্ত্রী নাসরিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কোন আসামীকে এখনো গ্রেফতার করা হয়নি। বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুবৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানান। এলাকাসূত্রে জানা যায়, কুষ্টিয়া মিলপাড়া চাউলের বর্ডার এলাকার ক্ষুদ্র ইলেকট্রনিক্স কুটির শিল্প ব্যবসায়ী আবেদ জাবেদ ও কাইয়ুম তিন ভাইয়ের বাড়ির সংলগ্ন তাদের ছোট্ট একটি জায়গায় প্রায় এক যুগ ধরে দখল করে রেখেছে জহির ও জহিরের পিতা জমির দালাল গফুর গং। এ ব্যাপারে আদালত থেকে দুই দুইবার আবেদ জাবেদ এর পক্ষে রায় দিলেও দখল ছাড়েনি জহির গফুর গং। এরা জাল দলিলের মাধ্যমে উক্ত জমি নিজেদের বলে দাবি করে। এই জমিকে কেন্দ্র করে প্রায়ই দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ মাঝে মধ্যে লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জহির তার পিতা গফুর চাচা সবুর ও চাচাতো ভাই আবির চাচাতো বোন নিশাসহ বেশ কয়েক মিলে প্রতিবেশি আবেদ জাবেদ পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের বাড়ির মধ্যে ডুকে যায়। এ সময় জহিরের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয় বৃদ্ধ আবেদ (৬২), তার স্ত্রী নাসরিন (৫০) ও তার জমজ ভাই জাবেদ এবং তার স্ত্রী সহ আবেদ জাবেদের পরিবারের ৭ জন। আহতদের পরিবারের অন্যান্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিলেও আবেদ ও তার স্ত্রীর নাসরিনের অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আবেদের অবস্থা আশংকা জনক। অস্ত্রের আঘাতে তার মাথার হাড় কেটে গেছে এবং কাটা জায়গা দিয়ে মাথার ভিতরের অংশে রক্ত ঢুকে গেছে। এ ঘটনায় আহত আবেদ আলীর ভাই জাবেদ আলী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় জহির মাস্টারকে এক নম্বর এবং ৭ আসামির নাম উল্লেখ করে ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে এজাহার দায়ের করেছেন। মামলা নং- ০২, তারিখ- ০১/১০/২০২৪ ইং। প্রভাবশালী জহির মাস্টার গং এর ভয়ে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এলাকার সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত পুর্বক দ্রুত দুবৃত্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।
টপ নিউজ :
কুষ্টিয়ায় দুবৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন
-
এক পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম - আপডেট সময় ০৮:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- 54
জনপ্রিয় সংবাদ















