ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডমরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাটে বজ্রপাতে সাজীদ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাজীদ কামিরহাট গ্রামের সিদ্দিকের ছেলে। ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার (১ আক্টোবর) দুপুরে সাজীদ কামিরহাট বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ী যাচ্ছিলো। সে সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে সাজীদ মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪