ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

এবারের জন্মদিনে চমকে দেবেন শাহরুখ

বিনোদন প্রতিবেদক ॥ এক বছরে হাজার কোটির ঘরে শাহরুখ খানের দুটি ছবি। ‘পাঠান’, ‘জাওয়ানে’র এই সাফল্যের পর ‘ডানকি’ও হয়েছে ব্যবসাসফল। গতবছর এভাবেই হেসে খেলে কেটেছে কিং খানের। চলতি বছর আলোচনায় আছেন নতুন কাজের খবর দিয়ে। এবার জানা গেল নিজের জন্মদিনে বিশেষ চমক দেবেন ভক্তদের। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এরইমধ্যে ছবির থিম মিউজিক নিয়ে কাজ শুরু করেছেন তিনি। জানা গেছে, বেশ বড়সড় চমক আসছে ‘কিং’-এর গানে। এবার খবর, ইতিমধ্যেই নাকি ছবির ঘোষণার থিম মিউজিক তৈরি শেষ করেছেন অনিরুদ্ধ। শাহরুখ খানের জন্মদিনেই ছবি মুক্তির ঘোষণা হবে বলেও জানা গেছে। বর্তমানে মেয়ে সুহানা খানের সঙ্গে অ্যাকশন দৃশ্যের অনুশীলনে ব্যস্ত কিং খান। প্রসঙ্গত, সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কিং খান। ‘জাওয়ান’ছবিটি এ সম্মান এনে দিয়েছে তাকে। এতে শাহরুখের সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। ছিলেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতি। সব রেকর্ড ভেঙে আয়ের ঝুলিতে হাজার কোটি তুলে নিয়েছিল সিনেমাটি।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

এবারের জন্মদিনে চমকে দেবেন শাহরুখ

আপডেট সময় ০৭:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪