ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের সকল স্তর/পর্যায়ের পরীক্ষাসমূহ গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভাগ ও অফিসসমূহকে অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২৬৫তম সিন্ডিকেট (জরুরী) সভার সিদ্ধান্ত মোতাবেক আজ (৩০ সেপ্টেম্বর) থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এ অনুরোধ জানানো হয়। দীর্ঘ ৮৪ দিন বন্ধ থাকার পর গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসলামী বিশ^বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়। ক্লাসের পর এবার পরীক্ষা শুরুর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বন্ধের কারণে ক্ষতি পুষিয়ে দিতে এবং শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়তে নতুন প্রশাসন সক্ষম হবে এ ব্যাপারে তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
টপ নিউজ :
ইবিতে পরীক্ষা গ্রহণের পদক্ষেপ
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৬:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- 98
জনপ্রিয় সংবাদ

















