ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
' আমাদের যদি হালকায়ে নেওয়া হয়, আমরা ছুড়ে ছুড়ে ফেলব'

লালন একাডেমির কমিটি ভাঙতে ডিসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ছাত্র জনতা

কুমারখালী প্রতিনিধি ॥ ছাত্র জনতাকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোষর ও শহীদের হত্যা মামলার আসামিদের নিয়ে আসন্ন বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪ তম তিরোধান দিবস পালনে প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত লালন একাডেমির এ্যাডহক কমিটির সভাপতি মোছা. শারমিন আখতারের বিরুদ্ধে। সোমবার (৩০) কুমারখালীর ছেঁউরিয়ায় লালন শাহ মাজারের প্রধান ফটকের সামনে মানববন্ধনে এমন অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র – জনতা। দুপুরে লালন একাডেমির এ্যাডহক কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি প্রণয়নের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র – জনতার একাংশ। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র – জনতা আন্দোলনের কুষ্টিয়ার প্রধান সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। অথচ ছাত্র জনতাকে বাদ দিয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত ডিসি আওয়ামী লীগের দোষর ও হত্যা মামলার আসামিদের নিয়ে বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস পালনের প্রস্তুতিমূলক সভা করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান কমিটি ভেঙে ছাত্র, জনতা ও সকল পর্যায়ের নেতৃবৃন্দ দিয়ে নতুন কমিটি করতে হবে। না হলে পুনরায় মানববন্ধন, কঠোর আন্দোলন সংগ্রাম করা হবে। জেলা প্রশাসককে উদ্দেশ্য করে আরেক সমন্বয়ক আলমাস মামুন বলেন, ‘ এই রাষ্ট্র আমাদের। এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সেটা ঠিক করব আমরা। এই রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে এসেছি আমরা। কোনো গোল টেবিলের মাধ্যমে রাষ্ট্রকে বুঝে নিইনি। আমরা কিন্তু আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে এই রাষ্ট্রকে বুঝে নিয়েছি। তাই সাবধান। আমাদেরকে হালকায়ে নিয়েন না।’ তিনি আরো বলেন, আপনার (ডিসি) নেত্রী শেখ হাসিনাও আমাদের হালকায়ে নিয়েছিল। তার সঠিক উত্তর আমরা দিয়েছি। কুষ্টিয়ার এডিসি ( ভারপ্রাপ্ত ডিসি) যদি আমাদের হালকায়ে নেই। তাহলে ঐ চেয়ার থেকে কিভাবে ছুড়ে ফেলতে হয়। তা আমরা জানি। তাই অতি দ্রুত লালন একাডেমিতে যে সমস্ত ফ্যাসিস হাসিনার দালালরা বসে আছে। তাদের বহিস্কার করতে হবে। নতুন কমিটি করতে হবে। ছাত্র জনতাকে রাখতে হবে। আমরা স্পষ্ট বলছি, ছুড়ে ছুড়ে ফেলব। আমাদের যদি হালকায়ে নেওয়া হয়। ‘ শাম্মী হক নামের আরেক সমন্বয়ক বলেন, ৫ আগষ্ট আন্দোলনে এক মিনিটও লাগেনি শেখ হাসিনাকে পদত্যাগ করাতে। সুতরাং লালন একাডেমী বাঁচাতে এই কমিটি ভাঙতে আমাদের এক সেকেন্ডও লাগবে না।  লালন একাডেমী সুত্রে জানা যায়, ২০১৩ সালে নির্বাচনের মাধ্যমে সর্বশেষ তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির মেয়াদ শেষে ২০১৭ সাল থেকে এ্যাডহক কমিটি চলে আসছে। পদাধিকার বলে কমিটির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক। কমিটিতে সদস্য রয়েছে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হক, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মনজু। বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এ্যাডহক কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত লালন একাডেমির সভাপতি মোছা. শারমিন আখতার। তবে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তিরোধান দিবস আসন্ন। এই মূহুর্তে কমিটি ভেঙে গঠন করা সম্ভব নয়। এত মানুষের ভিতরে কে আসামি তা বুঝা মুসকিল। নতুন ডিসি স্যার আসলে বিষয়টি দেখবেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

' আমাদের যদি হালকায়ে নেওয়া হয়, আমরা ছুড়ে ছুড়ে ফেলব'

লালন একাডেমির কমিটি ভাঙতে ডিসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ছাত্র জনতা

আপডেট সময় ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪