নিজ সংবাদ ॥ বিশ^ পর্যটন দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে নেতৃত্বে দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ। এ সময় র্যালীতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া সদর সার্কেল আবু রাসেল, ট্যুরিষ্ট পুলিশ কুষ্টিয়ার এসআই মামনুর রশিদ, এসআই শাসুল আলম, এসআই শেখ নুর হোসেন, এসআই রবিউল ইসলাম। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবার বিশ^ পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পর্যটনে শান্তির সোপান’।
টপ নিউজ :
কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- 50
জনপ্রিয় সংবাদ















