ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

দৌলতপুরে ১৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • 43

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ১৫৫ পিস ইয়াবা সহ মো. সোহাগ (২৫)  নামে এক যুবককে আটক করেছে বজিবি। বুধবার দুপুরে চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে চিলমারী বিওপি’র টহল দল। আটক যুবক দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজাথাক এলাকার ওমর গপির ছেলে।  বুধবার রাতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে বুধবার দুপুর আড়াইটার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিওপি’র নায়েব সুবেদার শওকত আলীর নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে ৩.৫ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থানে অভিযান চালায়। এসময় ১৫৫ পিস ইয়াবাসহ সোহাগকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে বিজিবি। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

দৌলতপুরে ১৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় ১২:১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪