ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

 কুষ্টিয়ায়  বন্ধুদের সাথে বাজি ধরে পানিতে ডুবে মারা গেল কলেজ ছাত্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 76

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বন্ধুদের সাথে বাজি ধরে পানিতে ডুবে মারা গেল আসিফ মাহমুদ (২৫) নামে এক কলেজ ছাত্র। গতকাল বিকালের দিকে পলিটেকনিক ইনস্টিটিউট পুকুরে এ ঘটনা ঘটে। সে পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকটিক্যাল ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্র ও ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারের চা ব্যবসায়ী আব্দুল মান্নানের ছেলে। এ বিষয়ে সাথে থাকা কলেজ ছাত্র মিজানুর বলেন বিকালের দিকে ২য় বর্ষের একই বিভাগের ছাত্র তিনিসহ সাফিন, রেজাউল ও কাওছার এর সাথে আসিফ মাহমুদ বৃষ্টিতে ভিজে গোসলের কথা হয়। কথা শেষে তাদের ম্যাচ থেকে পাঁচ বন্ধু বৃষ্টিতে ভিজে গোসলের জন্য বেরিয়ে যান। বৃষ্টিতে ভেজা শেষ হলে পলিটেকনিক ইনস্টিটিউট পুকুরের সিড়ি ঘাট থেকে বাজি ধরে লাফিয়ে পুকুরের ঐ পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর পাঁচবন্ধু মিলে একসঙ্গে পুকুরে লাফ দিলে চার বন্ধু সাঁতার কেটে পুকুরে ঐ পাড়ে যান এবং আসিফ মাহমুদ সাঁতার কাটতে না পারায় পুকুরের পানিতে ডুবে যান এবং ঘটনাস্থলে কলেজ ছাত্র নিখোঁজ হন। পরে চার বন্ধু ঐ পাড় থেকে পুনরায় ফিরে আসলে আসিফ মাহমুদকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে পুকুরের মাঝখানে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে মেধাবী কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মাহাফুজুল হক চৌধুরীর মুঠো ফোনে ফোন দিলে রিসিভ না হওয়ায় ময়নাতদন্তের বিষয়ে জানা সম্ভব হয়নি।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

 কুষ্টিয়ায়  বন্ধুদের সাথে বাজি ধরে পানিতে ডুবে মারা গেল কলেজ ছাত্র

আপডেট সময় ০৩:০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪