নিজ সংবাদ ॥ বিলুপ্ত ঘোষণার ১৩ দিনের মাথায় কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে এগারটার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিটি বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে পোস্ট করে। গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে পাঁচ বছর সংগঠনের দায়িত্বে থাকা কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল করা হয়। ২০১৯ সালের ৭ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি ও অধ্যক্ষ সোহরাব উদ্দীনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তিন বছর মেয়াদী কমিটি পাঁচ বছরের বেশি সময় ধরে বহাল থাকে। জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সুন্দর সুশৃঙ্খলভাবে নেতাকর্মিদের নিয়ে কাজ করা হবে। আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি।
টপ নিউজ :
কুতুব উদ্দিন আহবায়ক ॥ সদস্য সচিব জাকির হোসেন সরকার
কুষ্টিয়া জেলা বিএনপির ২ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৩:০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- 52
জনপ্রিয় সংবাদ















