ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির নবনিযুক্ত উপাচার্যের সাথে অ্যাকাউন্টিং ক্লাবের শুভেচ্ছা বিনিময়

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোঃ নসরুল্লাহ’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ক্লাব। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ক্লাবের সদস্যরা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যকে অভিনন্দনপত্র প্রদান করেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ফাইমুন নোমান, সাধারণ সম্পাদক ইমরান হাসিব, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা আকন্দ, উপ-সাংগঠনিক সম্পাদক যুথি খাতুন, অর্থ সম্পাদক ইউসুফ স্বাধীন, উপ-অভ্যন্তরীণ বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম, এবং সহযোগী সদস্য ইকরামুল হক সরূপ। প্রসঙ্গত, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “অ্যাকাউন্টিং ক্লাব” নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে। এই ক্লাবের সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইমুন নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ইমরান হাসিব মনোনীত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ইবির নবনিযুক্ত উপাচার্যের সাথে অ্যাকাউন্টিং ক্লাবের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ০৯:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪