ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার কৃতিসন্তান প্রবীণ সাংবাদিক সনৎ কুমার নন্দীর পরলোকগমন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কৃতিসন্তান প্রবীন সাংবাদিক দৈনিক খবর-এর সহকারী সম্পাদক সনৎ কুমার নন্দী (৭২) ইহলোক ত্যাগ করেছেন। তিনি সোমবার দিবাগত রাত ১.৩০ মিনিটে ঢাকা বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।  সাংবাদিক সনৎ কুমার নন্দী বেশ কিছুদিন যাবত কিডনির জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, একমাত্র পুত্র, আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কুষ্টিয়া শহরের থানাপাড়া এসসি সাহা রোডের সতেন্দ্রনাথ নন্দী ও পুস্পলতা নন্দী’র ৪ পুত্রের মধ্যে সনৎ কুমার নন্দী ছিলেন ৩য়। সদা মিষ্ঠভাষী সাংবাদিক সনৎ কুমার নন্দী কুষ্টিয়া জিলা স্কুলের গন্ডি পেরিয়ে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে লেখাপড়া শেষে কুষ্টিয়া থেকে প্রকাশিত “সাপ্তাহিক ইস্পাত” পত্রিকায় হাতে খড়ি নেন। তিনি দীর্ঘদিন ইস্পাত পত্রিকার লেখালেখি শেষে দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার শুরুতে কাজ করেন। এ সময়কালে তিনি দৈনিক খবরের কুষ্টিয়া জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পরে ৯০ দশকের প্রথমে দিকে তিনি ঢাকায় দৈনিক খবর পত্রিকায় কাজ শুরু করেন। সনৎ কুমার নন্দী দৈনিক খবরের সহকারী সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। প্রবীন সাংবাদিক সনৎ কুমার নন্দী কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা যুগ্ম-সম্পাদক ছিলেন। কুষ্টিয়ার প্রবীন সাংবদিক মতিউর রহমান লাল্টু জানান, সনৎ কুমার নন্দী বেশ কিছুদিন ধরে কিডনী জনিত রোগে আক্রান্ত ছিলেন। জটিল অবস্থা ধারন করে মাসব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে সপ্তাহখানেক তিনি বারডেম জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মতিউর রহমান লাল্টু আরো জানান, স্ত্রী কৃষ্ণ নন্দী ও একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার শুভ্র নন্দ। তাঁর অনুজ সাংবাদিক সুজিত নন্দী। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার পোস্তগোলা শ্মশানে দাহ করা হয়।  তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মতিউর রহমান লাল্টু ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মনজুর এহসান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।  তাঁরা সাংবাদিক সনৎ কুমার নন্দী বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার কৃতিসন্তান প্রবীণ সাংবাদিক সনৎ কুমার নন্দীর পরলোকগমন

আপডেট সময় ০১:৪৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪